মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধানের শীষকে বিজয়ী করতে উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে : জুয়েল

গাজী হাবিব, সাতক্ষীরা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেছেন, ফেব্রুয়ারীতে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পড়বে নাকি অন্য প্রতীকে পড়বে সেটা নির্ধারণ করবে আমাদের ব্যবহারের উপর। তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। আমরা উদারতা দিয়ে মানুষের মন জয় করতে চাই।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টস’র হলরুমে জেলা যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আগামীতে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ শক্তি ও উদারতা ধানের শীষকে বিজয়ী করবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর উপর নির্ভর করে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। জনাব তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না, একটু উদার ব্যবহার করে মানুষের মন জয় করা সহজ এবং জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনসমর্থন বৃদ্ধির জন্য অন্য লোকেরা কাজ করে দেবে, এমন নয়। যুবদলের নেতাকর্মীরাই তো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাকে খুশি করার জন্য বা আপনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠন যুবদল, কোন সন্দেহ নাই। তাহলে যুবদলের নেতাকর্মীদেরই তো কাজ করতে হবে, নাকি অন্য কেউ করে দেবে?

কামরুজ্জামান জুয়েল বলেন- তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি এখন কিন্তু কর্মসূচি একটাই, ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সেটা ডিফেন্ড করে আমাদের উপর।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন