বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধান খাওয়ায় বাবুই পাখির বাসায় আগুন, পুড়ে মরলো ৩৩ বাচ্চা!

ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়ে মারা গেছে।

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।

তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল জানান, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখব।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা