রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁর সাবেক এমপি আকরাম চৌধুরীর মৃত্যু

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ও নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২এফ.এম এর প্রতিষ্ঠাতা ড.মো: আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে স্টোক করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার বাবা প্রয়াত ক্যাপটেন ইসমাইল হোসেন।

ড.আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী জানান, বাসায় বাথরুমে স্ট্রোক করে পড়ে যায়। তার পর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাকে মৃত ঘোষনা করেন।

ড.আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারি আলাল হোসাইন জানান, বিকেলে ৪টার দিকে নওগাঁয় জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে।

আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলে ও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি এবং আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী