রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮) নামে ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার পবা নতুন বাজার পাড়ার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবাইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মালটা বোঝাই একটি পিকআপ রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

“স্বপ্ন যেখানে সার্থক”—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নরসিংদীর মনোহরদীতে বি.জে.এস.এম মডেলবিস্তারিত পড়ুন

  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম