শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগায় প্রত্যাশা ক্লাবের উদ্বোধন

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে প্রত্যাশা ক্লাবের উদ্বোধন করা হয়। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে অসহায় দুস্থ ১০০ পরিবারের মাঝে এক কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ছোলা, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

ক্লাবের উদ্বোধন ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আজকের এই ক্লাবটি উদ্বোধন হলো। আমার চাওয়া সব সময় যেন দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারে ক্লাবটি। যেন সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে।

এসময় অন্যান্যদের মধ্যে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বদলগাছী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল হাসান, প্রত্যাশা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, উপদেষ্টা রেজাউন নবী স্যান্ডেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর