শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওয়াপাড়ায় বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: ‘সকল নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে এবং প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার’ স্লোগানকে সামনে রেখে দেবহাটার নওয়াপাড়ায় বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকাল ১১ টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রেহানা ইয়াসমিন, কমিউনিটি প্রমোটার ফারজানা ইয়াসমিন, সিভিএ গ্রুপের সদস্য মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, সিএসও সদস্য শাহিনা পারভীন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে সকল প্রকার নারী নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। সারাদেশে একযোগে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল কন্যা শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে। এই পৃথিবীকে সকল কন্যাশিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায় থেকে নারীদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে নারীর নিরাপত্তায় সকল রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীরা যদি সুস্থ সুন্দর ও নিরপদ জীবনযাপন করতে না পারে পরিবার, সমাজ ও রাষ্ট্র উন্নত হতে পারে না।

যে সমাজে নারীর সম্মান ও মর্যাদা নেই সেই সমাজ বা রাষ্ট্রে ভালো কাজ হয় না। কোনো উন্নয়ন স্থায়ী হয় না। তাই সকলকে একাযোগে কাজ করতে হবে নারীর সর্যাদা ও অধিকার বাস্তবায়নে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়