নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অতিঃ জিআইজি অপারেশন


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করলেন অতিঃ জিআইজি অপারেশন, হাসানুজ্জামান।
নড়াইল জেলা পুলিশের কোর্ট পরিদর্শন, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ বাঁধাঘাট পরিদর্শন করেন মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা। প্রথমে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
শনিবার (৫ অক্টোবর) পরবর্তীতে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত পরিদর্শন সালামী গ্রহণ করেন। অতঃপর কোর্ট পুলিশের সকল দপ্তর পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইল জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরিশেষে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার নড়াইল জেলার ঐতিহ্যের ধারক বাঁধাঘাট পরিদর্শন করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন


