বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে সফট স্কিলস ওয়ার্কশপ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস, আশকোনা উত্তরাতে ৩০ জানুয়ারি ২০২১, শনিবার আইসিটি এন্ড সফট স্কিলস ডেভেলপমেন্টের উপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন শিক্ষা বিস্তাতে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষকদের নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি। টেকনোলজি ও সফট স্কিলস বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।

উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিয়ারিং বিভাগের প্রধান মো. রায়হান-উল-মাসুদ, এডিশনাল ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল।

এছাড়া, বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুগোপযোগী এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ইউনিভার্সিটির চলমান শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন অংশগ্রহণকারী শিক্ষকরা।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ