বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে এ্যারোনটিকাল ইন্সটিটিউটের সমঝোতা চুক্তি

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ।

সোমবার (২৮ জুন ২০২১) এয়ারপোর্ট সংলগ্ন আশকোনায় নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও টেক্সটাইল বিভাগের প্রধান তানজিম হোসেন।

অনুষ্ঠানে এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এস. এম. আকমল হোসেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগীতার আশা ব্যক্ত করেন।
শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের সহকারি-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ