শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় অগ্নিকাণ্ডে১৫ লক্ষ টাকার ক্ষতি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী বাজারে আগুন লেগে মুক্তিযোদ্ধা ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়ে গিয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে মুক্তিযোদ্ধা ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ প্রতিষ্ঠানে। শত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছারখার।এদিকে ক্ষতিগ্রস্ত কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী মো. রমজান আলী বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো জানি না।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত পূর্বক আগুনের সূত্রপাত জানানো হবে। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা