বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাগরিকদের চাহিদা ও বিভিন্ন দাবি নিয়ে সাতক্ষীরা পৌর মেয়রের মুখোমুখি জেলা নাগরিক অধিকার

সাতক্ষীরা পৌর এলাকার নাগরিকদের চাহিদা ও বিভিন্ন দাবী নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির মুখো-মুখি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (৩০ মে) বিকাল সাড়ে ৩টায় পৌর মেয়রের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, তৈয়েব হাসান বাবু, পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু প্রমুখ।

সাতক্ষীরা পৌর এলাকার নাগরিকদের চাহিদা ও বিভিন্ন দাবী নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির মুখো-মুখি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

এসময় সাতক্ষীরা পৌর এলাকার নাগরিকদের সুপীয় পানির বিষয়ে আলোচনায় সাতক্ষীরা পৌর মেয়র বলেন, শহরের ৩টি পয়েন্টে ওয়াটার প্লান্ট বসানো হলে পৌরসভার স্পালাই পানির সমাস্যার সমাধান হবে সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, বদ্দীপুর কলোনী ও সাকলা স্লুইচ গেট ২টি পয়েন্টে ২০টি প্যাম্প ব্যবস্থা করা হয়েছে এবং সেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে, প্রাণ সায়ের খাল যেভাবে খননের নির্দেশনা ছিল সে ভাবে খাল খনন হয়নি। খুব শীঘ্রই সাতক্ষীরা পৌর নিউ মার্কেট নিমাণ কাজ শুরু হবে সেলক্ষ্যে টেন্ডার আহবন করা হচ্ছে।

কেএফডব্লু প্রকল্পের ফান্ড নিয়ে আগামী মাসে টেন্ডার হবে। সেই টেন্ডারের মাধ্যমে সাতক্ষীরা পৌর এলাকার সকল রাস্তা ঘাট ও ড্রেণ নির্মাণ করা হবে এবং ইনশাল্লাহ পৌরবাসীর সকল চাহিদা পুরণ হবে বলে জানান পৌর মেয়র। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি