মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলো সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভার পাশাপাশি কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

রবিবার (১৫ আগস্ট) রাত ১০টায় ভার্চুয়ালি এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি, শ্যামনগর উপজেলা সংসদের সভাপতি এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ শাকিল হোসেন, কেন্দ্রীয় সংসদের আলামিন হোসেন, আরিফুল ইসলাম, শ্যামনগর সংসদের সুমাইয়া বিনতে আজাদ, আবু সাইদ, মো. ফারহাদুজ্জামান, রবিউল ইসলাম, সাহারা ইসলাম, শাহিন সিরাজ, সুমাইয়া বিনতে সুমি, আশিকুর রহমান, নাছীম আলি প্রমুখ।

আলোচনার শুরুতে ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের ভয়াবহতা ও নৃশংসতা উল্লেখ করে বক্তারা বলেন, ৭৫’এর ১৫ আগস্টের হত্যাকান্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যয়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার