বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি কিভাবে ঘটানো যায় এ চক্রান্তে একটি গোষ্ঠী লেগে আছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের ব্যবসায়ী হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিগত দিনে যারা অত্যাচার-নির্যাতন, খুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি-সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল সেই চক্রই বিভিন্নভাবে আঘাত হানছে। তারা এ সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে দেওয়ার চেষ্টা করছে।

বাজুস লক্ষ্মীপুরের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হত্যাকারীদের গ্রেফতার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ্যানি বলেন, অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে। সেটি বুঝতে কারো বাকি নেই। তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি, দেশে আছে। ষড়যন্ত্রের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। আর পাশের দেশকে বুঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হল ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বেশি সজাগ থাকা। কারণ দেশটা আমাদের সবার। দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। জাতিকে রক্ষা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করেছেন এবং চেষ্টা করেছেন। সব রাজনৈতিক দলসহ আমরা সবাই মিলে ছাত্র-জনতার আন্দোলন তৈরি করেছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ প্রমুখ।

হিরা লাল দেবনাথ সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। শুক্রবার রাতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ