সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজাম হাজারীর অস্ত্র আসলে জয়নাল হাজারীর অস্ত্রও আসবে

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধু ও হাসিনার দল করি। অস্ত্রের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে। নেত্রী আমাকে শান্ত থাকতে বলেছেন, তাই শান্ত আছি। তা না হলে আমি কি রবীন্দ্র সংগীত গাইতাম? আমার কি জয়নাল হাজারী নাই, আমার কি আর কেউ নেই যে আমাকে অস্ত্রের ভয় দেখায়?

শনিবার বিকালে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রামে প্রতিপক্ষের দেয়া মামলায় আসামি হওয়া তার অনুসারী কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদে সংক্ষিপ্ত বক্তব্যে এবং তার নিজ ফেসবুক লাইভে এসব কথা বলেন।

কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না। ওরা (প্রতিপক্ষ) অস্ত্র নিয়ে আসলে, অস্ত্র কি আর কারও কাছে নেই? এখানে (কোম্পানীগঞ্জ) নিজাম হাজারীর অস্ত্র আসলে জয়নাল হাজারীর অস্ত্রও আসবে। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক আছে। ইতোমধ্যে শেখ হাসিনার সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। উপরে আল্লাহ আছে আমি মিথ্যা কথা বলতে পারব না।

এর আগে দুপুরে তার ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী (অ্যাডভোকেট ইশরাতুন্নেছা কাদের), এমপি একরামুল করিম চৌধুরী, এমপি নিজাম হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ কয়েক নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে তীব্র বিষোদ্গার করেন।

একই রকম সংবাদ সমূহ

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার অনুপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতি শেখ সেলিম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিরবিস্তারিত পড়ুন

সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেনবিস্তারিত পড়ুন

  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী