রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে : নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনিভাবে ইসিকে লড়াই করতে বলেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে বুধবার হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রত্যাশা করি, কালোটাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে ইসি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে। গণভোট নিয়ে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে। গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করতে হবে।’

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। তফসিল দেওয়ার সময়ে যেন রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।’

নির্বাচন কমিশনে এখনও অনেক দুর্নীতিবাজ অফিসার রয়ে গেছে জানিয়ে এনসিপির এই নেতা আরও বলেন, ‘ডিসি-এসপির বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করি। নির্বাচন কমিশন নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।’ এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘ছোট ছোট দলকে ব্যবহার করে একটি মহল কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার কাজকে ব্যহত করতে চায়।’

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী