মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন দেরিতে করতে কূটকৌশল হচ্ছে: সালাহউদ্দিন

আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই বিএনপি নেতা এ অভিযোগ করেন।

তিনি বলেন, যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে- যেন গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথ; এটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সে জন্য কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে।

আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা প্রসঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়।সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে (নির্বাচনের) যাচ্ছি কিনা।কারণ, নির্বাচন যত দীর্ঘায়িত হবে গণতন্ত্র উন্নয়নের যাত্রাপথটা তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে। এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা।সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটিই হচ্ছে আমাদের প্রস্তাব।

তিনি বলেন, শুধু পুলিশ দিয়ে নয়; রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে।

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘যে সমস্ত প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ওপর একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করব। সরকার একই সঙ্গে যেন নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ প্রদান করে।’

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে এবং অধ্যাপক আকবর আলী সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী