শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত, বর্তমানে বাতিলকৃত) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বর্তমানে জামায়াতপন্থী সেজে কিছু চিহ্নিত চাঁদাবাজ চক্র চাঁদাবাজীতে বেপরোয়া হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের ইবাদুল সরদারের ছেলে মোঃ জাহিদুল আলম জানান পুলিশের নাম ভাঙিয়ে টাকা তুলেছে আবার তারা উক্ত ঘটনা ভিন্নখাতে নিতে বাজাজ থ্রি-হুইলার অটোটেম্পু মালিক সমবায় সমিতির সেক্রেটারীর নাম ব্যবহার করে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

উক্ত ঘটনায় সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের ইবাদুল সরদারের ছেলে মোঃ জাহিদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এর কার্যালয়ে শুক্রবার (১১ জুলাই) এক জবানবন্দিতে উল্লেখ করেন যে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, বাদামতলা, সংগীতা মোড়ে, লাবনী মোড়ে যে সকল অটোটেম্পু চলে সেগুলো আমাদের বাজাজ থ্রি-হুইলার অটোটেম্পু মালিক সমবায় সমিতি (রেজিঃ ০২৫/সাত)” এর আওতাভুক্ত সংগঠনটি ২০২৪ সালের ৫ আগস্টের পর আমি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আসার পর থেকে কোন প্রকার সিএনজি চালকের নিকট হতে মাসিক টাকা আদায় বা কোন প্রকার চাঁদা বা মাশোয়ারা তোলা হয় না।

তাছাড়া সাতক্ষীরা থানার ওসি, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টদের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করি নাই। কেউ আমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি করার জন্য পুলিশের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। উক্ত ঘটনা জানার পর আমার নিয়ন্ত্রণাধীন বাজাজ মহেন্দ্র ও সিএনজি, থ্রি-হুইলার অটোটেম্পু সমবায় সমিতির ড্রাইভার ও মালিকদের সাথে যোগাযোগ করে জানতে পারি সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত, বর্তমানে বাতিলকৃত) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ছিল। এ চাঁদাবাজ চক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে। তার ওই ধারাবাহিকতায় ভোমরা এলাকার বাদশাহ এর ছেলে ইমরান হোসেন ভোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক, আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুদ্দিন আলিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, একই গ্রামের জব্বারের ছেলে হাসানুর আলিপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনিয়া আলিপুরের সুপারিঘাটার আব্দুল গফুরের ছেলে আব্দুল হান্নানসহ ঐ ব্যক্তিরা বর্তমানে খোলস পাল্টে সবাই জামায়াতপন্থী হয়ে গেছে। এরা বর্তমানে জামায়াতের ছত্রছায়ায় দেদারছে পুলিশের নাম করে ২৫০/৩০০ টাকা আদায় করছে। যা বর্তমান বিএনপি সরকারের ভাবমুর্তি নষ্ট করছে। টাকা আদায়ের ঘটনাটি সাতক্ষীরা ট্রাফিক অফিস জানতে পেরে উক্ত ঘটনাস্থলে গিয়ে ডিউটিরত অফিসার টাকা তুলতে নিষেধ করে এবং ধমক দিয়ে আসে।

পুলিশের নাম ভাঙিয়ে ঐ সুবিধাবাদী চক্রের টাকা আদায়কে কেন্দ্র করে সাতক্ষীরার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঐ ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত চাঁদাবাজ ব্যক্তিদের দ্রুত তদন্তপূর্বক গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী জানিয়েছে বাজাজ মহেন্দ্র ও সিএনজি, থ্রি-হুইলার অটোটেম্পু সমবায় সমিতির ড্রাইভার ও মালিকসহ সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত