মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল।

দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে প্রথমবারের মতো মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রী হয়েছেন। সদ্য সমাপ্ত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রথম-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে জয়ী হন শাহ। তিনি সিপিএন-ইউএমএল-এর চেয়ারম্যান কে.পি. শর্মা অলিকে পরাজিত করেন। এ ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ একজন র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তিনি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন এবং পরে জাতীয় রাজনীতিতে যোগ দিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) যুক্ত হন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি আরও ১৪ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। আরএসপির সহ-সভাপতি স্বর্ণিম ওয়াগলে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গৃহমন্ত্রী হয়েছেন সুদান গুরুং, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির খানাল।

এছাড়া সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খড়কা রাজ (গণেশ) পাওডেল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হয়েছেন দীপক সাহ। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাসমিত পোখরেল।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হয়েছেন বিক্রম তিমিলসিনা। প্রাতিভা রাওয়াল পেয়েছেন ফেডারেল বিষয়ক ও সাধারণ প্রশাসন এবং ভূমি ব্যবস্থাপনা, সমবায় ও দারিদ্র্য বিমোচন মন্ত্রণালয়ের দায়িত্ব।

জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী হয়েছেন বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন এবং বন ও পরিবেশ মন্ত্রী হয়েছেন গীতা চৌধুরী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন সোবিতা গৌতম। নারী, শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সীতা বাদি।

অবকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন সুনীল লামসাল। স্বাস্থ্য ও জনসংখ্যা এবং পানি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিশা মেহতা।

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান