বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো স্কুলছাত্রীর মায়ের অপহরণ মামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আসামিদের বিরুদ্ধে মুক্তিপণ চাওয়ারও অভিযোগ করেন তিনি।

রোববার (২৭ জুন) পুলিশের অভিযানের খবরে স্কুলছাত্রী আবিদা সুলতানা সুরভীকে (১৪) ঢাকায় রেখে পালিয়ে যায় প্রেমিক সজিব (২০) ও তার সহযোগীরা। পরে আত্মীয়-স্বজনরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, স্কুলছাত্রীর মায়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান চালায়। পরে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যেতে বাধ্য হয় আসামিরা। স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৬ জুন) সকাল ১০টায় সুরভী তার স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায়। সেখান থেকে ফেরার পথে একই এলাকার মো. খোকনের ছেলে সজিব ও তার সহযোগীরা সুরভীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর কালিকাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশারফ হোসেন (৩৫) ওই ছাত্রীর মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শনিবার (২৬ জুন) রাতে স্কুলছাত্রীর মা শামছুন নাহার বাদী হয়ে থানায় অপহরণের ওই অভিযোগটি দায়ের করেন।

কিন্তু এলাকাবাসী জানায়, সুরভীর সঙ্গে দীর্ঘদিন ধরে সজিবের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের টানেই তারা স্বেচ্ছায় এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে থানায় অপহরণ মামলা হয়েছে শুনে আসামিরা পালিয়ে গেলে সুরভীকে তার আত্মীয়-স্বজনরা ঢাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ