মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক নড়াইল শাখার সিনিয়র অফিসার আব্দুল গাফফার (৫৮) মারা গেছেন।
বুধবার সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

আব্দুল গাফফার নড়াইল শহরের ভওয়াখালী এসপি অফিস পাড়ার বাসিন্দা।

আব্দুল গাফফারের পারিবারিক সুত্র জানায়, আব্দুল গাফফারের কয়েকদিন আগে জ্বর হয়। এছাড়া তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গও ছিল। এ অবস্থায় তিনি স্থানীয় হাসপাতালে নমূনা পরীক্ষা করান। তাতে তার পজিটিভ রেজাল্ট আসে। এরপর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনালী ব্যাংক নড়াইল শাখার সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্ত্তী জানান, আব্দুল গাফফার এক স্ত্রী ও ২ কন্যা সন্তানের জনক। পেশাগত ক্ষেত্রে তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন।

সদালাপী আব্দুল গাফফারের মৃত্যুতে সহকর্মী, পরিবার, আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নড়াইল জেলায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১হাজার ১৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৫ জন সুস্থ্য এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক