বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢা.বি’তে কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’র নয়া কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কলারোয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’ এর আংশিক কমিটি গঠিত হয়েছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে এক খন্ড কলারোয়া’ -এই শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঠিত কলারোয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘সোনাই’ এর আংশিক কমিটি আগামি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুমতারিণ অথৈ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।
কমিটিতে সহ.সভাপতি মনোনীত হয়েছেন মো. আশিকুজ্জামান, ইশরাত জাহান মিমি, আহসান উল্লাহ, মো. শিহাব হোসেন, সাদিয়া পারভীন ইভা, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, গাজী সুরাইয়া ইয়াসমিন মিতু, আহসান হাবীব সেতু, নিশিতা জাহান নিহা, বিধান চন্দ্র গাইন, সাবিনা খাতুন।

রবিবার (১২ মে) কমিটির সদ্য সাবেক সভাপতি শেখ তাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর স্বাক্ষরিত বিবৃতিতে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা ঢাবি অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম।

২৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।

সভাপতি শেখ মুমতারিণ অথৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

শেখ মুমতারিণ অথৈ বলেন, ‘আমি আমার উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কে এখনো সচেতন না। আমি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা বিষয়ক বহুমুখী কর্মসূচি গ্রহণ করবো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী মেধাবী এবং অসচ্ছল, তাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেয়ার উদ্যোগ গ্রহণ করবো।

এদিকে, নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন, আবু সাঈদ, ফরহাদ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী