শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ১০টায় সদর খাদ্য গুদাম চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এমন আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার প্রমূখ।

এবছর সাতক্ষীরা সদর উপজেলায় সিদ্ধ চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৩১১ মেট্রিক টন, আতপ চাল ১৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন।

সদর খাদ্য গুদাম চত্বরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যসহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন।

এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস