সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ


সাতক্ষীরা পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রূপান্তরের বাস্তবায়নে GO4IMPact (গোফরইমপ্যাক্ট) কর্মসূচির উদ্যোগে এ উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত সেবার মান আরও উন্নত করা এবং পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়োজিত মোট ৪৫ জন চেঞ্জ এজেন্টের কার্যক্রম মূল্যায়ন করা হয়। পাশাপাশি তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, অ্যাকাউন্টস অফিসার মো. আক্তার হোসাইন, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল ইসলাম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ইদ্রিস আলী।
কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় বক্তারা বলেন, পৌরসভার পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে চেঞ্জ এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগকে আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে পৌরসভার বিদ্যমান সমস্যা, নাগরিক ভোগান্তি এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে চেঞ্জ এজেন্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন রূপান্তরের কো-অর্ডিনেটর ও মিউনিসিপ্যালিটি লিয়াজোঁ সবুজ কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের সিনিয়র অফিসার (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও প্রাইভেট সেক্টর ইন্টিগ্রেশন) শহীদ হাসান নয়নসহ কর্মসূচির অন্যান্য সদস্যরা।
কর্মশালায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্থতাবিস্তারিত পড়ুন

৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই পানিবিস্তারিত পড়ুন


