বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সন্ত্রাসী হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নড়াইলের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

নিহতের ছেলে মাহাবু রহমান জানান, গত ১০ জানুয়ারি তার পিতা ছানোয়ার হোসেন নড়াইলে যাচ্ছিলেন। আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া গ্রামে পৌছালে দত্তপাড়া গ্রামের ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

একই রকম সংবাদ সমূহ

জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতাসহ আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেন দুর্নীতিবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেবিস্তারিত পড়ুন

  • ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের
  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব