রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি অভিযুক্ত অপুকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির চিকিৎসায় এগিয়ে এসেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড।

নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার দিনমজুর মা-বাবার কাজে গেলে বাড়ির পাশে খেলছিলো চাঁর বছরের শিশুটি। সুযোগ সন্ধানী প্রতিবেশী বখাটে অপু তাকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
এসময় শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। মুহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সেচ্ছাসেবী সংগঠন ‘টিন তারুণ্য হানড্রেড’ ভুক্তভোগীর পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এবং নির্যাতিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

স্বজনরা জানান, ছবি দেখানোর কথা বলে বাগানে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন।
এমন নেক্কার জনক ঘটনা ঘটানর জন্য অভিযুক্তদের কঠিন শাস্তি দেওয়া হোক বলে দাবি করেন এলাকাবাসী।

নড়াইল টিম তারুণ্য হানড্রেডের মো:রাসেল বিল্লাহ জানান, যে এ কাজটি করেছেন এবং তাদেরকে যারা সহযোগিতা করছেন, সবাই কে কঠিন শাস্তি দেওয়া হোক যেন সাস্তি দেখে এমন নেক্কার জনক ঘটনা আর না ঘটাতে পারে বলেও জানান।

এদিকে ধর্ষণের ঘটনার পরপরই অভিযুক্ত অপুকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, অভিযুক্তকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

(৩০আগস্ট) রোববার রাতে নড়াইল সদর হাসপাতালে নির্যাতিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ার কথা জানিয়েছেন নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা:সুব্রত নাগ।

শিশু সন্তানের প্রতি নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন শিশুটির বাবা-মা। এসময় কান্নাজনীত কন্ঠে বলেন, আমার শিশু বাচ্চার সাথে এ কেমন অবিচার হলো আল্লাহ্ আমি এদের বিচার চাই আর কোন বাবা-মার শিশু বাচ্চার সাথে এমন জঘন্য কাজ যেন না করতে পারে।

এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নড়াইল পুলিশ সুপার।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন মুঠোফোনে জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?