সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীমণির বাসাজুড়ে থরে থরে মদের বোতল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে আটকের পর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের কয়েকটি গাড়ি পরীমণির বনানীর বাসায় প্রবেশ করে। এসময় জনতার ভিড় ঠেলে পরীমণিকে গাড়িতে তোলা হয়।

পরে র‌্যাব সদরদপ্তরে তাকে নিয়ে যাওয়া হয়।

এদিকে, বহুল আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ নতুন ধরনের মাদক এলএসডি ও আইস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, পরীমণির বেডরুম, ড্রইংরুম, ডাইনিং রুম এমনকি ওয়াশরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা কয়েছে।

অভিযানে দেখা গেছে, বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল। তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে পরীমণির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান শুরু করে র‌্যাব।

পরে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তার বাসা থেকে অভিযান চালিয়ে মদ নতুন মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযানের প্রথম দিকে পরীমণি র‌্যাবকে কোনো সহযোগিতা করেননি। তবে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইডের (এলএসডি) এবং আইস উদ্ধার করা হয়। পরে তার ড্রইংরুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং বাথরুম থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি