রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহতার মধ্যেও চলছে ভোটের প্রচারণা

ভারতের পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহ দাপটের মধ্যেও বিধানসভা নির্বাচনের জোর প্রচারণা চালাচ্ছে তৃণমূল কগ্রেস ও বিজেপি। প্রচারণার কারণে করোনা সংক্রমণের আরও বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকরা। এই অবস্থায়, এখনই প্রচার-প্রচারণায় রাশ টানার পরামর্শ দিয়েছেন তারা।

ভারতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন দুই লাখের বেশি মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রতিদিন দেড় হাজারের বেশি। টিকা আর অক্সিজেন সংকট ছাড়াও হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকার অভিযোগ বিভিন্ন রাজ্যে।

দেশজুড়ে করোনা লাগামহীন হয়ে উঠলেও পশ্চিমবঙ্গে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। দিন-রাত সমানতালে চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা। স্বাস্থ্যবিধি যেমন শিকেয় তোলা, তেমন খোদ নেতা-নেত্রীদের মুখেই নেই মাস্ক। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা।

কলকাতার আরএন টাগর হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বিশ্বাস বলেন, সব অবস্থাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা আবার একটা বিপদের সম্মুখীন হচ্ছি। এ অবস্থা থেকে আমরা কিভাবে বের হব তার চেষ্টা সরকার সেই সঙ্গে আমাদেরও করতে হবে।

প্রচার-প্রচারণায় করোনাকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। করোনার কারণে প্রয়োজনে ভোটের দফা কমিয়ে দেওয়া আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কোভিড নিয়ে লড়তে হচ্ছে সেই সঙ্গে ইলেকশন নিয়েও। আমি এখনো ইলেকশন কমিশনকে হাতজোড় করে বলব, ভোটের এখনো তিনটা ফেজ বাকি আছে। এটি আপনারা একদিনে করে দিন। আমাদের কোনো আপত্তি নেই। একদিনে না হলে দুদিনে করে দিন। বিজেপির কথা শুনে হেয়ালি করবেন না, মানুষের ক্ষতি করবেন না।

এমন বাস্তবতায় আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩ আসনের ভোট নেওয়া হবে। কমিশনের নতুন বিধি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় প্রচারণা বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাই শেষ মুহূর্তে করোনাকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সব পক্ষই।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট