সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাওনা টাকার জন্য আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে এক শিক্ষক

নিজস্ব প্রতিনিধি : হাওলাদি টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করায় স্কুল শিক্ষককে হয়রানি সহ বিভিন্ন ভাবে নির্যাতন করার অভিযোগ আসামি রেজাউল করিম এর বিরুদ্ধে। মামলা সূত্রে জানাযায় সাতক্ষীরা সদর এর মাগুরা গ্রামের মুনসুর আলীর পুত্র তালতলা আদর্শ মাধ্যমিক বিদ‍্যালয়ের শিক্ষক এস এম মোর্তজা আলম এর নিকট থেকে ঐ স্কুুলের প্রধান শিক্ষক ও কাঠিয়া গ্রামের মৃত আবুল কাসেম এর পুত্র বহু অপরাধের অপরাধী রেজাউল করিম। শিক্ষক এস এম মোর্তজা আলম এর নিকট থেকে চলতি বছরের মে মাসের ৩০ তারিখ নগত বিশ লক্ষ্য টাকা হাওলাদ বা কর্য নেয়, এক মাসের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করে। উক্ত টাকা রেজাউল করিম সময় মত টাকা ফেরত না দিয়ে শিক্ষক মোর্তজা আলমকে ৩১ জুলাই ২০২৪ সাল বিশ লক্ষ্য টাকার সোনালী ব‍্যাংক এর একটি চেক প্রদান করেন। যার হিসাব নং ১৭৭৪৮ চেক নং ২৬৩১৩৩২ উক্ত টাকার জন্য মোর্তজা আলম চেকটি নিয়ে আগস্ট ১ তাং ব‍‍্যাংককে গেলে ঐ একাউন্ট এ টাকা না থাকাই চলতি বছরের আগস্ট মাসের ৭ তারিখে সাতক্ষীরা সোনালী ব‍্যাংক কতৃপক্ষ ডিজ অনার করেন চেক। তখন শিক্ষক এস এম মোর্তজা আলম পাওনা টাকার জন্য সাতক্ষীরা আদালতে মামলা করে যার নং ১০৮৭/২৪। পরবর্তীতে আসামি রেজাউল করিমকে আদালত লিগ‍্যাল নোটিশ জারী করে এবং আগস্ট এর ৮ তারিখে লিগ‍্যাল নোটিশ গ্রহণ করেন আসামি রেজাউল করিম। এবিষয়ে মামলার বাদী শিক্ষক মোর্তজা আলম এপ্রতিবেদককে বলেন আসামী রেজাউল করিম আমাকে টাকা তো দিবেনা বরং মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করার জন্য সড়যন্ত্র করছে। আমাকে লোক মাধ্যমে জীবন ও পরিবারের ক্ষতিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সড়যন্ত্র অব‍্যহত রেখেছেন, তাই আমিসহ আমার পরিবার নিপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আসামি শিক্ষক রেজাউল করিম এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য রেজাউল করিম ইতি পূর্বে একাধিক অপরাধ এর দায়ে জেল খেটেছেন যার মামলা নং ৯২/১৬, শুধু তাই নয় তার বিরুদ্ধে স্কুলের টাকা আত্নসাৎসহ নানাবিধ অপরাধ এর জন্য তদন্ত চলমান আছে। আমনকি শিক্ষার্থীদের নির্যাতন থেকে শুরু করে এনম কোনো অপরাধ নাই যা ঐ দুর্নীতিবাজ শিক্ষক রেজাউল করিম করিনি।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর