বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের পুত্র রিপন ঘোষ (৪০) (ডিলার বসুন্ধরা ও মেঘনা গ্রুপ) তার ব্যবসায়িক প্রতিষ্ঠান (গোডাউন) থেকে বাড়ি যাওয়ার সময় গতরাতে (৫ জুন) আনুমানিক ১২.১৫ ঘটিকার নাগাদ লালচন্দ্রপুর “খাতুনে জান্নাত মাদ্রাসার” সামনে থেকে ছিনতাইকারীদের কবলে পড়েন৷

ছিনতাইকারীরা তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে এসুযোগে তারা তার সঙ্গে ব্যাগের মধ্যে থাকা সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়৷ পরবর্তীতে তার ডাক চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া পথচারীরা এগিয়ে এসে তাকে নিয়ে আহত অবস্থায় স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করালে দেখা যায় তার আঘাত কৃত স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে৷

ক্লিনিকের কর্বত্যরত ডাক্তার তাকে ৬টি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি করেছেন বলে জানা যায়|

এদিকে ভিকটিমের পিতা দিলীপ ঘোষ জানান, সঠিক কত টাকা ছিল আমি বলতে পারব না। আমার দুই ছেলে, এক ছেলে ছিনতাই কাবলের পড়ে আহত অবস্থায় খুলনায় চিকিৎসা রত অবস্থায় আছে। তার সাথে আমার আরেক ছেলে দেখাশোনা করছে। তারা কেউই না ফিরলে আমি সঠিক অংকটা বলতে পারব না।

রাতে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে। এ ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করিনি। পুলিশ তদন্ত করে যে ব্যবস্থায়ী নিবে সেটা আমরা দেখব।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায়, ওসি তদন্ত প্রতিবেদককে টেলিফোনে জানান আমরা ঘটনাটা শুনেছি। সঠিক কিছু বলতে পারব না। ঘটনাটা ছিনতাই না অন্য কিছু। তিনি আরো বলেন, বিষয়টি নিউজ না করলেই নয়?

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী