বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দু*র্ঘ*ট*নায় ২ নারী নি*হ*ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা – মঠবাড়িয়া সড়কের দক্ষিণ সোনাখালী এলাকায় পিক-আপের ধাক্কায় অটোচালক ও যাত্রী সহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহত মাকসুদা বেগম (৪০) সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী আলমগীর হাওলাদারের স্ত্রী এবং নিহত রহিমা বেগম (৯০) ওই একই গ্রামের মৃত কাসেম হাওলাদারের স্ত্রী এবং নিহত মাকসুদা বেগমের৷ শ্বাশুড়ি।

আহতদের মধ্যে অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহত মাকসুদা বেগমের স্বামী ফল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫০) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দুপুরের দিকে বৃদ্ধ রহিমা বেগমকে চিকিৎসার জন্য অটোগাড়িতে করে মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।অটোগাড়িটি দক্ষিণ সোনাখালী এলাকায় পৌছালে অটোচালক একটি গর্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গড়ি অটোগাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘুর্ণিঝড় রেমালে এলজিইডি সড়কটির এখানে একটি গাছ উপড়ে পড়ে এ খাদের সৃষ্টি হয়েছিল।যদিও এখন পর্যন্ত এটি মেরামত করা হয় নি।

খবর পেয়ে থানা পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে এবং পিকআপ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে সাথে চালক ও হেল্পার পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন জানান, নিহত রহিমা বেগম আমার মা।আমার ভাই’র স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।আর আমার মা বরিশাল মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।আমার ভাই আলমগীর হোসেন বরিশাল মেডিকেলে ভর্তি আছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী