বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোস্টারে ব্যানারে ছেয়ে গেছে ব্রহ্মরাজপুর বাজার, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সময় পার করছেন প্রার্থীরা

মেহেদী হাসান শিমুল: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্য বাহী ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন আগামী ১৬ ই নভেম্বর শনিবার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ০৮ বিকাল ০৪ টা পর্যন্ত অনুষ্টিত হবে। বাজার কমিটির ভোট কেন্দ্র করে প্রার্থী ভোটার ও সাধারণ জনগণের মধ্যে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে চায়ের দোকানে ও বিভিন্ন স্থানে ভোটের গুঞ্জন শোনা যাচ্ছে । বাজারে এমন কোন জায়গা নেই সেখানে প্রার্থীদের পোস্টার ও ব্যানার ফেস্টুন ঝুলানো নেই। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে ব্রহ্মরাজপুর বাজার। ভোটারদের কদর বেড়ে গেছে প্রতিদিন সকাল থেকে রাত্রে পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা ব্যস্ত সময় কাটাচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন মনোনয়ন পত্র ক্রয় করেন।

এরমধ্যে সভাপতি পদে মোঃ আ: রশিদ ও গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি পদে মোঃ ইব্রাহিম সরদার, মনিরুল ইসলাম, ছলেমান সরদার ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন, মুকুল সরদার ও শেখ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ও শেখ লুৎফর রহমান, কোষাধাক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কবিরুল ইসলাম ও মো: আমিরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন ও মো: মামুন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে- আবদুল কুদ্দুস ও সবুজ গাজী, সদস্য পদে- মো: রবিউল ইসলাম, ফারুক হোসেন,বাবু মিজানুর রহমান বাবু, মো: বাবর আলী, মো: রবিউল ইসলাম ও আব্দুস সালাম মনোনয়ন পত্র ক্রয় করেন। এরমধ্যে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম খোকন ও দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রহমান মনোনয়ন পত্র জমা না দেওয়ায় কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এছাড়া সদস্য পদে ফারুক হোসেন বাবু মনোনয়ন পত্র প্রত্যাহার করায় মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এদিকে সভাপতি পদে মোঃ আ: রশিদ- হরিণ, ও গোলাম মোস্তফা বাবু -ছাতা,সহ সভাপতি পদে ইব্রাহিম হোসেন সিলিং ফ্যান, মনিরুল ইসলাম আনারস, সলেমান সরদার চেয়ার, আলমগীর হোসেন দেয়াল ঘড়ি, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন মোরগ, মুকুল সরদার ফুটবল, শেখ বাদশা ফয়সাল তালা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল ডাব, শেখ লুৎফার রহমান মই, সাংগঠনিক সম্পাদক পদে কবিরুল ইসলাম কলম, আমিরুল ইসলাম খোকন মাছ, প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন মাইক, মামুন হোসেন আম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাতি, মোঃ সবুজ গাজী ঘোড়া প্রতিক পেয়ে এবার নির্বাচনে লড়াই করছেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন ব্রহ্মরাজপুর বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুস সবুর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন আফিল,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন, শামীম সানা, মোস্তাক আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর