শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভার ৮ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, ঠিকাদার মো. মিজানুর রহমান মিজান। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, আব্দুল মুজিদ, আব্দুর রশিদ, আসাদুল্লাহ মুকুল, রেজাউল করিম, তৌহিদুর রহমান, আলহাজ্ব নাজিম উদ্দিন, জাহিদ হাসান প্রমুখ। উল্লেখ্য পৌরসভার অর্থায়নে দক্ষিণ পলাশপোল নিউমার্কেটের উত্তর পাশে প্রগতি লেন সড়ক মিতালি সংঘের সামনে হতে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত ২৬৩ ফুট সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মান কাজ করা হচ্ছে। এলাকার দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নাজিম উদ্দিন।
ক্যাপশন : পৌরসভার দক্ষিণ পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করছেন কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস