বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশ্যে ধূমপান ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশ্যে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রোববার (১২ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারী।

রিট আবেদনে জনসম্মুখে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সার্বজনীন থুতু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে। রিটে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে পাবলিক প্লেসে ধূমপান এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, জনসম্মুখে থুথু ফেলা ও যত্রতত্র মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের কিছু অংশে থুথু ফেলা নিয়ে জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশে সার্বজনীনভাবে এ ধরনের কোনো আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তবধর্মী উদ্যোগ নেই।

বিষটির গুরুত্ব অনুধাবন করে সার্বজনীন থুথু ও কফ ফেলাবিরোধী আইন ও কোড প্রণয়ন করার জন্য আবেদন করছি। প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন অনুসারে সর্বস্তরে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ ও থুথু ফেলার শাস্তি কার্যকর করার অনুরোধ করছি। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী