বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রত্যাশার চেয়ে পিছিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে মমতার জয়জয়কার

ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই নির্বাচনের প্রচারণার একেবারে শুরু থেকেই ৪০০ আসন পার করার ডাক দিয়েছিল বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যতই গড়িয়েছে, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ক্ষমতাসীনরা।

ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, নরেন্দ্র মোদির ‘এনডিএ’ আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মাঝে ফারাক মাত্র ৫০ আসনের আশপাশে।

আনন্দবাজারের সূত্র মতে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত একক দল হিসেবে মোদির বিজেপি এগিয়ে রয়েছে ২৪০ আসনে, কংগ্রেস ৯৯ এবং অন্যান্যরা এগিয়ে ২০২ আসনে। গোটা ভারতে ৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন।

এদিকে পশ্চিম বাংলায় কর্তৃত্ব ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বাংলার ৪২টি আসনের মধ্যে মমতার নেতৃত্বধীন তৃণমূল এগিয়ে ২৯টি আসন। অন্যদিকে বিজেপি ১২ এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।

এছাড়া সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশে। গত লোকসভা ভোটে পেয়েছিল এই দলটি পেয়েছিল মাত্র পাঁচটি আসন। সেই দলই এ বার ৩৮টি আসনে এগিয়ে।

৮০ আসনের উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ত্রিশের বেশি আসনে। ৩৮টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার