মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রত্যেকের স্বার্থে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করা গুরুত্বপূর্ণ: মার্কিন কূটনীতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কূটনীতিক বলেছেন, প্রত্যেকের স্বার্থেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত উত্তরণকে সমর্থন করা দরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস-বিষয়ক উপমন্ত্রী রিচার্ড ভার্মা গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক মার্কিন চিন্তন প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটে তিনি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন। পরে তিনি প্রশ্নের জবাব দেন।

বাংলাদেশ প্রসঙ্গে রিচার্ড ভার্মা বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, আইনসম্মত উত্তরণকে সমর্থনের চেষ্টা করা। আমি মনে করি, এতেই সবার স্বার্থের সুরক্ষা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন, এটি একধরনের দৈনন্দিন পদ্ধতি। কারণ, আশা করা যায়, নিরাপত্তা পুনরুদ্ধার হয়েছে। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে। জনগণের মৌলিক অর্থনৈতিক সেবাগুলো পুনরুদ্ধার হয়েছে।

রিচার্ড ভার্মা বলেন, কীভাবে কখন একটি নতুন নির্বাচন হবে, আর এই অন্তর্বর্তী সরকার কত দিন বহাল থাকবে, সে বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে।

বাইডেন প্রশাসনের এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, ‘আমাদের ভূমিকা হলো, জনগণকে সমর্থন করা, এই গণতান্ত্রিক পথে আমরা কী ধরনের সমর্থন দিতে পারি, তা দেওয়া।’

রিচার্ড ভার্মা বলেন, স্পষ্টতই, যেকোনো বেসামরিক নাগরিকের বিরুদ্ধে আক্রমণ উদ্বেগজনক। এগুলোকে বেশ গুরুত্বসহকারে নিতে হবে।

যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন, ‘আমাদের দলের (মার্কিন পররাষ্ট্র দপ্তর) সেখানে (বাংলাদেশ) যাওয়ার কারণ হলো, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও উত্তরণের জন্য আমাদের সমর্থনের অঙ্গীকার করা। আমি মনে করি, এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল গত রোববার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। দক্ষিণ এশিয়ার এই দেশটির জনগণের জন্য আরও ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করতে প্রতিনিধিদলটি অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।

গত রোববারই যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বলেছে, তারা বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দেবে। এই অর্থ উন্নয়ন, যুব ক্ষমতায়ন, গণতন্ত্র শক্তিশালীকরণ, স্বাস্থ্যের উন্নতি ও জনগণের বাণিজ্য-অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের জন্য দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম