বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবার দেশে ‘মৃত’ মানুষের শরীর থেকে নেয়া কিডনির সফল প্রতিস্থাপন

বাংলাদেশ প্রথমবারের মতো ব্রেন ডেথ রোগীর শরীর থেকে নেয়া দু’টি কিডনি দু’জনের শরীরে সফলভাবে প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করলো। এতে নেতৃত্ব দিয়েছেন বিএসএমএমইউ এর রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল।

২০ বছর বয়সী ব্রেন ডেথ নারী সারার শরীর থেকে নেয়া দু’টি কিডনি দুই নারী কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হযেছে বুধবার রাতে। একটি কিডনি প্রতিস্থাপন সার্জারি বিএসএমএমইউতে হয়েছে, আরেকটি প্রতিস্থাপন করেছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন।

বর্তমানে দু’জন রোগীই ভালো আছেন।
অধ্যাপক হাবিবুর রহমান বলেন, জেনেটিক ডিজিজে আক্রান্ত ২০ বছর বযসী সারা নামের এক রোগীর বিএসএমএমইউতে একটি সার্জারি হয়। তারপর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সে যখন ব্রেন ডেথের দিকে যাচ্ছে আমরা বুঝতে পারি তখন তার মাকে আমরা কাউন্সিলিং করি।

তার স্কুল শিক্ষক মা ব্রেন ডেথ সারার দু’টি কিডনি ও দু’টি কর্ণিয়া ট্রান্সপ্লান্টের অনুমতি দেন। আমরা কিডনি দু’টি ট্রান্সপ্ল্যান্ট করলেও কর্ণিয়া দু’টি এখনও সংরক্ষিত আছে।

কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল তিনটায় বিএসএমএমইউতে প্রেস কনফারেন্স করা হবে।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান