সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাইজবন্ডের ১০৪তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার বিজয়ী যারা

প্রতি ৩ মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। আজ রোববার এক শত টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে । এদিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর বা একক সাধারণ পদ্ধতিতে এই ড্র পরিচালিত হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ী হয় সব সিরিজের ০২১৮৪০৭ নম্বর এবং ০৫৫১৯৮৫ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কারের জন্য প্রত্যেককে ৬ লাখ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানা গেছে, এবারের ড্রয়ে তৃতীয় পুরস্কারের মূল্যমান হলো ১ লাখ টাকা। এই পুরস্কারের ক্ষেত্রে বিজয়ী নম্বর দুটি হলো যথাক্রমে ০৩৮৪৪৫৪ এবং ০৯২৪১৩১। এ ছাড়া ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো- ০২৭৬০৫৮ এবং ০৯৫৫৮৪৮। অন্যদিকে, পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০ জন পাবেন ১০ হাজার টাকা করে।

জানা যায়, এবারের ড্রয়ে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ২ হাজার ৯৯০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৫ জন। এ ছাড়া সমসংখ্যক পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। ১ লাখ টাকা করে পাবেন ১৩০ জন, ১৩০ জন পাবেন ৫০ হাজার টাকা করে এবং ১০ হাজার টাকা করে পাবেন ২ হাজার ৬০০ জন।

১০ হাজার টাকা পুরস্কার বিজয়ী ৪০টি সিরিজের নম্বরগুলো হলো- ০০০৪৮৮৩, ০০১৪৪৫৭, ০০৩৫৮০৭, ০০৮০২১৭, ০১০৮৬১৮, ০১৩৫৩৯৬, ০১৬২৪২৬, ০১৬২৭০৬, ০১৬৪৮৪৪, ০২১৮২৯৮, ০২৫৯৮৫৮, ০২৯৩৪৩৪, ০২৯৩৯৩৮, ০২৯৮৩৪২, ০৩৭২৯৫৬, ০৪২১৩৬৭, ০৪৬৮২৪৬, ০৪৮২২৪৬, ০৪৯৫১৫১, ০৫৩২৭৬১, ০৫৪৭৯২২, ০৬২৪৭০৮, ০৬৪৮৯৯৮, ০৬৫৮৪৮৪, ০৭০৪৯৩৭, ০৭০৫৯৬, ০৭৯৫১২৩, ০৮০৭৬৯৫, ০৮৩৭৬২১, ০৮৫৩৬৮৪, ০৮৬০৬৯৬, ০৮৬৭৬৮৬, ০৮৯৮৮৮৬, ০৯৩০২৯৯, ০৯৩০২৮৬, ০৯৫৫৭১২, ০৯৬৮৫৮৭, ০৯৭৭২৬৭, ০৯৮৬৪৪৪।

প্রসঙ্গত, প্রতি ৩ মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। বন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক