রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রিয়াঙ্কার ডিভোর্স হতে যাচ্ছে, অভিনেতার দাবি

কিছুদিন আগেই সালমান খানের ‘রাধে’ সিনেমার সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কামাল আর খান। সিনেমার রিভিউ করতে গিয়ে তিনি বলেছিলেন, ঈদে ছবি রিলিজ করে তা দেখার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চান সালমান। তারপর সালমান এও জানান যে টাকা খরচ করে তার সিনেমা দেখলে তিনি সেই আয়ের কিছু অংশ করোনা মোকাবিলায় দান করবেন।

ছবির কিছু মিথ্যে প্রশংসামূলক রিভিউ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কেআরকে। তার এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আদালতে মামলাও করেছিলেন ভাইজান।

এভাবে নানা সময় আলোচনায় থাকতে জুড়ি নেই কমল আর খানের।

এবার তিনি আলোচনার জন্ম দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঘর ভাঙার খবর দিয়ে৷ তার দাবি, নিক জোনাসের সঙ্গে ডিভোর্স হতে যাচ্ছে প্রিয়াঙ্কার।

২০১৮ সালের ডিসেম্বরে ২৮ বছরের মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেদ ভবন প্যালেসে বসেছিল বিয়ের আসর। সেই বিয়ে আগামী ১০ বছরের মধ্যে ভেঙে যাবে বলেই দাবি কেআরকের।

শুধু নিক প্রিয়াঙ্কা নয়, আরও অনেক বিষয়ের ভবিষ্যৎ জানিয়েছেন কেআরকে। তার দাবি, বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউত কখনও বিয়েই করবেন না। আমার কারিনা কাপুর এবং সাইফ আলি খানের ছেলেরা বড় তারকা হতে পারবে না। তার এসব মন্তব্যের কড়া সমালোচনা চলছে নেটপাড়ায়।

শুধু বিনোদন জগৎ নয় রাজনীতি নিয়েও একাধিক দাবি রয়েছে কেআরকের। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সোনিয়া গান্ধীর মৃত্যুর পর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। আবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হিন্দু-মুসলিম সংঘর্ষ হবে বলেও দাবি তার।

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ