শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে অবরোধকারীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, রাবিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।

উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন ঘিরে উদ্ভূত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নকে পুরোনো সংসদীয় আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, যদি এলাকাবাসীর সত্যিই আপত্তি থাকে, তাহলে তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন বা অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দুই ইউনিয়নের কিছু মানুষের জন্য লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। আজকের মধ্যেই যদি এই পরিস্থিতির সমাধান না হয়, তাহলে সরকার আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ