সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন, আহত ৩

ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১ আগস্ট) পৃথক সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২) ও বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের হরিপদ দাসের ছেলে সৌরভ দাস (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (১৪-৯৫৩৩) একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল ৪৭-৬১৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কবিরুল ইসলাম নিহত হন। এসময় তার সঙ্গে থাকা একজন আহত হন।

ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বোয়ালমারী উপজেলা চতুল ইউনিয়নের বাইখির মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সৌরভ দাস (২৮) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই ব্যক্তি আহত হন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে।

মোটরসাইকেলটি দুপুর ১টার দিকে বোয়ালমারী থেকে কালিনগর যাচ্ছিল। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির মোড়ে বাস অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান চালক সৌরভ। এসময় তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি চিতাঘাটা নামক স্থানে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু