রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিংড়িতে ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ত্রৈ-মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্সর স্পিরিট কল প্রজেক্টের আয়োজনে টিডিএইচ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়ন ভিত্তিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিংড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ২৪শে জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত‌ উক্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে এবিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব কতটুকু এসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিটির আহবায়ক মো. লুৎফর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদস্য রত্না রানী সরকার, মো. আব্দুল হামিদ, আনজুমানারা মিনি, শিবপদ গাইন, মো. ফারুক হোসেন হাফেজ আব্দুল আলিম, আল ইমরান রিয়াদ, দীপঙ্কর বিশ্বাস, মো. জাহিদুজ্জামান কিরণ, শংকরি রানী সরদার, স্বপ্না দাস, অরুণ দাস, হাফিজুল ইসলাম, মো. আবু সাঈদ এবং ব্রেকিং দ্য সাইলেন্স ও টিডিএইচ প্রতিনিধিবৃন্দ।

এসময় ইউনিয়ন ভিত্তিক কমিটির সদস্যবৃন্দ আগামী তিন মাস কি কার্যক্রম পরিচালনা করবেন, সে সকল বিষয়ে আলোচনা করা হয়। কমিটির আহ্বায়ক চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, শিশুদের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদ সব সময় উদার। আমরা শিশুকে খেলাধুলার মাধ্যমে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিতে পারি। তাহলে তারা খেলাধুলার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। শিশুদেরকে খেলাধুলার মাধ্যমে যথাযথ শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারি তাহলে তারা মাদকাসক্ত , মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ,উগ্র ব্যবহার বহু অংশে কমে আসবে। আমাদের উচিত ব্রেকিং দ্য সাইলেন্সের এই প্রকল্পকে সহযোগিতা করে তাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করা। এবারের বাজেটে ইউনিয়ন পরিষদের শিশুদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দগুলো শিশুদের খেলাধুলার উপকরণ, শিশুদের খেলার মাঠ সংস্কার সহ শিশুদের জীবনমান উন্নয়নের পাশাপাশি আরো অন্যান্য কাজে ব্যয় করা হবে। সাথে সাথে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই কার্যক্রমকে আরো পাঁচ বছর চলমান রাখে। তাহলে আমাদের শিশুদের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর উপজেলা সমন্বকারী সুজয় সরকার।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত