মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের দূষিত শহরের শীর্ষে ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় এখনও ফিরছে মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপও কিছুটা কম। এমন পরিস্থিতিতে গত কয়েক দিন বায়ুদূষণের মাত্রা কিছুটা কম ছিল এখানে। একদিন আগে শুক্রবারও (২৮ এপ্রিল) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল নবম। কিন্তু একদিন না যেতেই শনিবার (২৯ এপ্রিল) সকালে সারাবিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে পৌঁছেছে ঢাকা।

শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১২১। আর শনিবার (২৯ এপ্রিল) সকালে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার স্কোর ১৯৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। সে হিসেবে শনিবারের ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা যখন শীর্ষে তখন ১৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারতের দিল্লি।

এরপরে ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় নেপালের কাঠমান্ডু। ১৬৭ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ চীনের ইউহান। আর ১৬১ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম ইন্দোনেশিয়ার জাকার্তা।

একিউআই স্কোর ১৫২ নিয়ে ষষ্ঠ চীনের আরেক শহর সাংহাই। দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গ আছে তালিকার সপ্তম স্থানে, পয়েন্ট ১৪৯।

একই স্কোর নিয়ে অষ্টম স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই। ১২৭ স্কোর নিয়ে নবম পাকিস্তানের লাহোর এবং ১১০ পয়েন্ট নিয়ে দশম হাঙ্গেরির বুদাপেস্ট।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে