বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের শৈত্যপ্রবাহ বলছে আবহওয়া অফিস

পদ্মা-যমুনাবেষ্টিত পাবনা অঞ্চলে আবারো শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দীর্ঘ দুই মাস অব্যাহত তীব্র শীতের পর মাত্র সপ্তাহখানেক কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে আবার তাপমাত্রার পারদ নেমে গেছে অসহনীয় পর্যায়ে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলার ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্বেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি এবং শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ৮ দশমিক ২ ডিগ্রিতে নেমে আসে। এদিকে একটানা হাড়কাঁপানো শীতে জনজীবনে নেমে আসে চরম বিপর্যয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দিনের আকাশ পরিষ্কার থাকলেও হাড়কাঁপা শীতে জনজীবনে সীমাহীন কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। প্রচণ্ড শীতের কারণে পাবনা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা এখনো বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে কমপক্ষে ২৫০ জন রোগী ভর্তি হন এবং এখনো শীতজনিত রোগে আক্রান্ত ৪ শতাধিক শিশুসহ নানা বয়সের মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শীতে পদ্মা-যমুনাবেষ্টিত চরাঞ্চলের মানুষের এবং নিম্নবিত্ত ও দিনমজুরদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্রমতে, এবার ডিসেম্বর মাস থেকেই এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা দেয়। জানুয়ারি মাস থেকেই দেখা দেয় একটানা শৈত্যপ্রবাহ। অধিকাংশ সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে ওঠানামা করছিল। প্রায় দুই মাস ধরে অব্যাহত তীব্র শীতের পর ৩১ জানুয়ারি থেকে তাপমাত্রা একটু একটু করে বেড়ে যাচ্ছিল। তবে বৃহস্পতিবার থেকে আবারো শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার তাপমাত্রার পারদ নামে ৮ দশমিক ২ ডিগ্রিতে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, জানুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বেশি নামতে শুরু করে। ২২ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২১ জানুয়ারি ৯ দশমিক ৫ ডিগ্রি, ২৩ জানুয়ারি ৮ ডিগ্রি, ২৪ জানুয়ারি ৯ দশমিক ৩ ডিগ্রি, ২৬ জানুয়ারি ৯ ডিগ্রি, ২৭ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি এবং ২৮ জানুয়ারি তাপমাত্রার পারদ নেমে আসে ৬ দশমিক ৯ ডিগ্রিতে।

২৯ জানুয়ারিতে ৯ ডিগ্রি এবং ৩০ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি। এরপর ৩১ জানুয়ারি তাপমাত্রা একটু বেড়ে ১৫ দশমিক ৩ ডিগ্রিতে ওঠে এবং ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত উন্নীত হয়ে আবার বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রার পারদ নিচে নামতে থাকে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর