রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেলোশিপে দক্ষিণ কোরিয়ায় কলারোয়ার কৃতি সন্তান ডা.পলাশ

নিজস্ব প্রতিবেদক: মেরুদন্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি এন্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে কোরিয়ার সিউলের ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট অবধি তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কোরিয়ান স্পাইন সোসাইটির তত্ত্বাবধানে বিখ্যাত এন্ডোস্কোপিক স্পাইন সার্জন অধ্যাপক ক্যাংটেক লিম এর কাছে এ প্রশিক্ষণ গ্রহণ করবেন ডা. পলাশ। সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শাহ আলম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এর আগে, চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ আমন্ত্রণে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মাসব্যাপী ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. পলাশ।

এ ছাড়াও তিনি দিল্লি, মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন