সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে এ বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। এ ক্ষেত্রে আমরা অনেক বিষিয়ে একমত হয়েছি।

তিনি বলেন, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেশের কল্যাণের জন্য দ্বিমতের কোনো কারণ নেই। ভবিষ্যতে হবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম জোটের সঙ্গী ছিল জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলন যে শুধু সরকারের বিরুদ্ধে হবে সেটা কোনো কথা নয়। দেশের যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এ আন্দোলন করতে পারি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এ জন্য যতটুকু সংস্কার করা দরকার, ততটুকু সংস্কার করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, জুনায়েদ আল-হাবীব, আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব তাফাজ্জল হক আজীজ, আব্দুল মালিক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা