সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি : রিজভী

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায়েও একুশে ফেব্রুয়ারি প্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেশবাসী একুশে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিনও মনে করে। কারণ দিনটি আমাদের গৌরবের পতাকা তুলেছে। ৫২’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সোপানের মাধ্যমে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি।’

যুগ যুগ ধরে একুশে ফেব্রুয়ারি দেশের মানুষে প্রেরণা যুগিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘দিনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে সাহস যুগিয়েছে। আমরা এই পথ ধরে নব্বইয়ের অর্জন পেয়েছি। এরশাদের মত এক স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছিল। একই পথ ধরে ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা গেছে। এসব কিছুতে একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যুগিয়েছে।’

যদি আবারও কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে তাদের প্রতিরোধে দেশের জনগণকে রাজপথে নামাতে একুশ উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, ‘এই সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা।’

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা