শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ার শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।

নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুস প্রতীক নৌকা পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট।

এ ছাড়া বিএনপির দলীয় মনোনিত প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রতীক হাতপাখা পেয়েছেন ৫৫৬ ভোট।

এ ছাড়া কাউন্সিলর পদে জয়ী হয়েছেন এক নম্বর ওয়ার্ডে শুভ ইমরান, দুই নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, তিন নম্বর ওয়ার্ডে নিমাই ঘোষ, চার নম্বর ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, পাঁচ নম্বর ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ছয় নম্বর ওয়ার্ডে নাজমুল আলম খোকন, সাত নম্বর ওয়ার্ডে জাকারিয়া মাসুদ, আট নম্বরে সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম ও নয় নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল।

এদিকে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন যথাক্রমে শারমিন আক্তার, মমতাজ বেগম রুবি ও করুনা রানী ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত