মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় এএসপি পরিচয়ে বিয়ে করে গ্রেফতার বাদামবিক্রেতা

বগুড়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজপড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে প্রতারণার অভিযোগে দুই সন্তানের জনক এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল আলিম (৩২)। তিনি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও পেশায় একজন বাদামবিক্রেতা।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রতারণার শিকার ওই কলেজছাত্রীর বাড়ি বগুড়া সদরের একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, আলিমের সঙ্গে কলেজপড়ুয়া ওই তরুণীর মোবাইলে মিসকলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ থেকে ১৫ মাস প্রতারক নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চলমান রাখেন। চলতি মাসের ১৮ তারিখে আলিম তরুণীর বাড়িতে এসে তিন লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহরে বিয়ে করেন।

আলিম তরুণীর পরিবারকে জানান, তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত। একপর্যায়ে তরুণীর পরিবারের সন্দেহ হলে বৃহস্পতিবার তাকে জেরা করেন। পরে আলিম স্বীকার করেন তিনি পেশায় বাদামবিক্রেতা। তবে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাটি দুঃখজনক। প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক