শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবাজারের আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ এপ্রিল) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

‘এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবরের পাশাপাশি সমন্বয়ও করছেন প্রধানমন্ত্রী।’

এদিকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার বেশি সময় পর ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

বঙ্গবাজারে লাগা আগুন বাতাসের কারণে দ্রুতই আশপাশের চারটি ভবনেও ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক।

বাতাসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উল্লেখ করে মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী এবং বিজিবির চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দেয়। হাতিরঝিল থেকেও পানি আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এরই মধ্যে আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয়। এ পানি নেয়া হয় হাতিরঝিল থেকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৫০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এ জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হলের পুকুর থেকেও পানি নেয় ফায়ার সার্ভিস।

অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সদস্যদের।

বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রথমে তারা বঙ্গবাজারের আগুন নেভাতে গিয়ে সাততলা এনেক্স মার্কেট ভবনে ঢোকেন। পরে সেখানেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা আটকা পড়েন। খবর পেয়ে তাদের আহতাবস্থায় সেখান থেকে বের করে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাদের ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি