বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, নামকরণের সঙ্গে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার সন্তানদের নাম সীমান্ত ও দিগন্ত এলাকার মানুষ রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সমালোচনার বিষয়টি জানিয়ে নাম পরিবর্তনের কথা বলার পর তা করা হয়েছে। বর্তমানে ইউনিয়নটির নাম জগন্নাথপুর।

বিভিন্ন এলাকার নামকরণের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার জহরুল নগর সাবেক মেয়র জহরুল সাহেবের নামে হয়েছে। তিনি প্রশ্ন করেন, জহরুল সাহেব কি কবরস্থান থেকে উঠে এসে ওই শহর ভোগ করছেন?

সমালোচনার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যেই তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নামকরণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে সীমান্তে সংঘাতের উদাহরণ টেনে মীর শাহে আলম বলেন, সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাত হলে তার দায় তার ছেলের ওপর চাপানো যায় না। এ ধরনের সমালোচনার জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের উন্নয়ন ঘাটতি পূরণ করতে চান তারা। এ জন্য বগুড়ার ছয় সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতেরবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর
  • সিঁদুর খেলা, অঞ্জলি আর বিষাদে ঢাকায় দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা
  • ঢাকা থেকে রিয়াদে বিমানের ফ্লাইট শুরু ২৫ অক্টোবর
  • প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী